
ডিজিটাল শিকার
'ডিজিটাল শিকার: ডিজিটাল দুনিয়ার গোপন রহস্য' কোনো গতানুগতিক প্রযুক্তির বই নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের গল্প। বিকাশের পিন চুরি থেকে শুরু করে ফিশিং ইমেইল, ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ কিংবা ভয়ংকর র্যানসমওয়্যার, সাইবার জগতের এই অদৃশ্য বিপদগুলো কীভাবে আমাদের চোখের সামনেই সর্বস্ব কেড়ে নিতে পারে, তারই রোমাঞ্চকর বয়ান উঠে এসেছে এই বইয়ে। গল্পের মূল চরিত্র রাফি, আমাদেরই মতো একজন সাধারণ তরুণ, একরাতে যার সম্পূর্ণ ডিজিটাল জগৎ ওলটপালট হয়ে যায়। অজানা সেই বিপদের হাত থেকে তাকে পথ দেখাতে এগিয়ে আসে মিলন ভাই। গল্পের ছলে, আড্ডার মেজাজে, অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় লেখক জিহাদ হাসান তুলে ধরেছেন সাইবার নিরাপত্তার সবচেয়ে জটিল সব বিষয়। পাসওয়ার্ড সুরক্ষিত রাখা থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যৎ, সবকিছুই এখানে ব্যাখ্যা করা হয়েছে আমাদের চিরচেনা 'মসজিদের দান বাক্স' বা 'মায়ের রান্নার' মতো চমৎকার সব দেশি উপমায়।
- Instant System Access
- Lifetime Updates
- Piracy Protected